সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

রাবি খোলাসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের

Paris
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

রাবি সংবাদদাতা : স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারী মাসেই বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খোলাসহ ৫ দফা দাবিতে আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কাগজে কলমে স্বায়ত্ত্বশাসন দেয়া হলেও বাস্তবে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রত করছে কোন এক অদৃশ্য শক্তি। দেশের যে চারটি বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্ত্বশাসন দেয়া হয়েছে সেগুলো আদতে চলে সরকারের নির্দেশে। স্বায়ত্ত্বশাসন থাকা সত্ত্বেও ক্যাম্পাসের ব্যাপারে কোন ধরণের সিদ্ধান্ত নিজ থেকে নিতে পারছে না রাবি প্রশাসন। শুধু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের সব কিছুই চলছে স্বাভাবিকভাবে। এসব সিদ্ধান্ত দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা বলে দাবি করেন শিক্ষার্থীরা।

করোনার ঝুঁকিতে ক্যাম্পাস বন্ধ রাখা অযৌক্তিক দাবি করে তারা আরো বলেন. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সবচেয়ে সচেতন নাগরিক। তারা খুব ভালো করেই জানে কিভাবে স্বাস্থাবিধি মানতে হয়। ক্যাম্পাসে স্বাস্থাবিধি মানা যতটা সহজ বাহিরে ততটাই কঠিন বলে মনে করেন তারা। এসময় শিক্ষর্থীরা ৫ দফা দাবি জানান। ১. ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্পাস ও হল খোলা চাই। ২. হল ফি মওকুফ চাই। ৩. শিক্ষার্থীর সকল ফি ৫০% মওকুফ। ৪.অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন বর্ষের পরীক্ষা নিতে হবে। ৫. সিলেবাস কমিয়ে দ্রুত ক্লাস শেষ করতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, পপুলেশন সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, আরবী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাব্বত হোসাইন মিলন, আরবী বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবুল কালাম আজাদসহ প্রমুখ। এসময় মানববন্ধনে বিভিন্ন বর্ষের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris