বড়াল নদীতে গোসল নেমে গৃহবধূ নিখোঁজ
স্টাফ রিপোর্টার, লালপুর
সোমবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের লালপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে উর্মি খাতুন (১৯) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। উপজেলার ধুপইল চকপাড়া এলাকায় এঘটনা ঘটে। উর্মি একই এলাকার রাজমিস্ত্রী মিনাউলের স্ত্রী। জানা যায়, দুপুরে দুই নারী সহ ওই গৃহবধূ বড়াল নদীতে গোসল করতে নামেন। এসময় গৃহবধূ উর্মি খাতুন নদীর পানিতে ডুব দিলে সাঁতার না জানায় স্রোতে ভেসে যান। পরে স্থানীয়রা খুজাখুজি করে না পেয়ে তারা দয়রামপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। এই প্রতিবেদন লেখা পযন্ত ওই গৃহবধূর সন্ধান পাওয়া যায়নি। এবিষয়ে দয়রামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মুনজুরুল আলম বলেন, উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। আর ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে তারাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দিবেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
