২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নির্বাচনে কোন বাধা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নির্বাচনে কোন বাধা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে : খাদ্যমন্ত্রী
বিজ্ঞাপন

নিয়ামতপুর প্রতিনিধি

বিগত দিনে বিএনপি বাসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। আগুন সন্ত্রাস করে জনগণের জানমালের ক্ষতিসাধন করেছে। সেই বিএনপি এখন সাধু সেজেছ। আসন্ন নির্বাচনে কোন বাধা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। রবিবার (১৩ আগস্ট) বিকালে চন্দননগর কলেজ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনারের উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। বিরোধীতা যারা করে তারা আরও বেশি সুবিধা পেয়েছে এই সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে । তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবাভাতা, বয়স্কভাতা,প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ,নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন ,নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম ও চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন