২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় ধানখেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ১০:৫০ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় ধানখেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশে মাঠের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে থানা পুলিশে খবর দেওয়া হয়। লাশের গায়ে হাফ চেকসার্ট ও পরনে চেক লুঙি ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন