বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

কানসাটে ৩৬ কেজি গাঁজাসহ চার জন আটক

Paris
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ৩৬ কেজি গাঁজাসহ চার জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির বাগদূর্গাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জনি ইসলাম (২৮), বিশ্বনাথপুর মোকারিম টোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮), মুন্সিটোলা গ্রামের লুটু আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) ও মোকারিম টোলা গ্রামের  মৃত হাবিবুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩৫)। ৮ আগস্ট মঙ্গলবার রাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে পুলিশ সুপার  ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরকার ও ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে হাতাপাড়া গ্রামে অভিযানে কুমিল্লা থেকে ছেড়ে আসা মিনি পিক আপ তল্লাশী করে হলুদ ও মরিচের বস্তার ভিতর থেকে ৩৬ কেজি গাঁজা, হলুদ মরিচ ভাঙ্গার একটি মেশিন, একটি স্যালো মেশিন একটি মোবাইল ও মাদব বহনের অন্যান্য সরঞ্জমাদি উদ্ধার করে এবং উক্ত চার জনকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের মাদক মামলায় গেস্খফতার দেখিয়ে থানা পুলিমের সহায়তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris