বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নিয়ামতপুরে গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর’র প্রেস ব্রিফিং

Paris
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) আধাপাকা ঘর পাচ্ছেন আরও ৮৩ ভূমি ও গৃহহীন পরিবার। ভূমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে সোমবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পের আওতায় এর আগে ‘ক’ শ্রেণীভুক্ত ২০৬ পরিবারের হাতে দুই শতাংশ জমির দলিলসহ নির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে ১৬০ টি গৃহ হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ৭৭ টি গৃহ হস্তান্তর করা হয়। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘরগুলো পাচ্ছেন আরও ৮৩ পরিবার।
আগামী বুধবার সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করবেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমূখ।


আরোও অন্যান্য খবর
Paris