বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

মান্দাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তুতি

Paris
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপ) আধাপাকা ঘর পাচ্ছেন আরও ১৭৭ ভূমি ও গৃহহীন পরিবার। এর মাধ্যমে হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।
এ উপলক্ষে সোমবার (০৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ইউএনওর সভা কক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করে উপজেলা প্রশাসন। আগামি বুধবার সারাদেশে ভূমিহীন পরিবারে ঘর হস্তান্তর অনুষ্ঠানে মান্দা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। তিনি বলেন, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তিন পর্যায়ে উপজেলায় ‘ক’ শ্রেণিভূক্ত ১৬৩ পরিবারের হাতে দুই শতাংশ জমির দলিলসহ নির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। এবার চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘরগুলো পাচ্ছেন আরও ১৭৭ পরিবার।
ইউএনও আরও বলেন, একই সঙ্গে ২ শতাংশ জমির মালিকানাও পাবেন এসব ভূমি ও গৃহহীন পরিবার। অত্যন্ত মনোরম পরিবেশ ও আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এসব ঘর। প্রত্যেকটি বাড়ি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। আগামি বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পাওয়া বিজলী রানী বলেন, ‘আমার বসতবাড়ি নির্মাণ করার কোনো জায়গা জমি ছিল না। এতদিন অন্যের জমিতে কুঁড়েঘর বানিয়ে কোনোভাবে দিন কাটিয়েছি। এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পেয়েছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris