বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

শেখ হাসিনার সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সাবলম্বি করেছে : খাদ্যমন্ত্রী

Paris
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

নিয়ামতপুর প্রতিনিধি

শেখ হাসিনা সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সাবলম্বি করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। খালেদা জিয়ার আমলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অবহেলিত ছিল। সেই অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সহযোগিতা করে স্বাবলম্বী করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার বিকেলে নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁস, হাঁসের খাদ্য ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহবানও জানান মন্ত্রী। এ সময় মন্ত্রী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৩৩২টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস, ৯ কেজি খাদ্য ও হাঁস পালনের১টি ঘর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড.অসিম কুমার দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম,  কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।


আরোও অন্যান্য খবর
Paris