২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আ-ত্ম-হত্যা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ৯:২১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আ-ত্ম-হত্যা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার,লালপুর
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে নাটোরের লালপুরে এসএসসি পাশ করেও জিপিএ ৫ না পাওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁ-স দিয়ে মোমো (১৬) নামের এক শিক্ষার্থী আ-ত্ম-হত্যা- করেছে। উপজেলার জৈতদৌবকী গ্রামে এঘটনা ঘটে বলে জানা গেছে। ওই শিক্ষার্থী একই এলাকার মহসিন আলীর মেয়ে। সে এবছর লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। জানা যায়, এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবার জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল শিক্ষার্থী মোমো। কিন্তু ফলাফলে জিপিএ-৩.৫৬ পয়েন্ট আসে। এরপর থেকে সে কান্নাকাটি করতে থাকে। পরে পরিবারের সদস্যদের অজান্তেই নিজেদের ঘরে তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁ-স দেয় ওই শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জান্তে পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় স্থানীয় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লালপুর থানার ওসি উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন