৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বেসরকারী শিক্ষকদের দাবী আদায়ের লক্ষ্যে নাচোলে মানববন্ধন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ১১:১০ অপরাহ্ণ | বিভাগ: lead, চাকরি-বাকরি
বেসরকারী শিক্ষকদের দাবী আদায়ের লক্ষ্যে নাচোলে মানববন্ধন
বিজ্ঞাপন

 

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জেন নাচোলে বেসরকারী মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বেতন বৈষম্য দূরিকরণের দাবীতে র‌্যালী, মানবন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় বাশিস (বাংলাদেশ শিক্ষক সমিতি) ও মাদ্রাসা শিক্ষক সমিতি নাচোল শাখার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে একটি র‌্যালী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা পরিষদ ঘুরে নাচোল বাসস্ট্যান্ডে এসে মিলিত হয়। সেখানে মানবন্ধন শেষে সহকারী প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালসনায় পথসভায় বক্তব্য রাখেন, বাশিস নাচোল শাখার সভাপতি তাজামুল হক,সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, সাবেক সভাপতি(বাশিস) সাদিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, সহকারী শিক্ষক তৌফিকুর রহমান, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম ও শাহীন বানু।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন