২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে শিয়ালের কামড়ে আহত ৭

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ১১:৫৫ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে শিয়ালের কামড়ে আহত ৭
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর

জুলাই: আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের লালপুরে শিয়ালের কামড়ে ৭ জন ব্যক্তি আহত হয়েছে। উপজেলার ঢুষপাড়া ও উধনপাড়া মাঠে শিয়ালের আক্রমণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে গ্রামবাসী একটি শেয়ালকে পিটিয়ে হত্যা করেছে। আহতরা হলো, ঢুষপাড়া  গ্রামের মাজদার রহমান (৫৫), আজিম উদ্দিন (৬০), মজিবুর রহমান (৬২), মনিরুজ্জামান (৩৭), রুবেল (৫০) ও উধনপাড়া গ্রামের রফিকুল (৩৫) সহ অমৃতপাড়া গ্রামের কলিম উদ্দিন(৪৫)। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে শিয়ালের কামড়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সুরুজ্জামান শামিম বলেন, শিয়ালের কামড়ে আহত ৭জন ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্কের ভ্যাকসিন এর প্রথম ডোজ দিয়ে পরবর্তী ৪টি ধাপে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন