বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

নওগাঁয় দুই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় প্যাথলজিক্যাল টেস্টের কিট/রিঅ্যাজেন্ট যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ না করায় ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করায় ২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহষ্পতিবার (২৭ জুলাই) দুপুরে শহরের দয়ালের মোড় এলাকায় অবস্থিত ওই দুই ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজা পারভীন। জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো-পঞ্চভাই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, দুপুরে শহরের দয়ালের মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও পঞ্চভাই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, প্যাথলজিক্যাল টেস্টের কিট/রিঅ্যাজেন্ট যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ রাখা হয়নি। ফলে এসব প্যাথলজিক্যাল টেস্টের কিট/রিঅ্যাজেন্টের গুনগত মান সঠিক ছিলোনা। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন করা হয়নি। এই জন্য ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালকে ৫০ হাজার টাকা ও পঞ্চভাই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris