বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

মান্দায় তার ছিড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন নারীসহ আহত

Paris
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় ডিশ তার ছিড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত। শুক্রবার (২০ জুলাই), রাত ১২টার দিকে  এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রিয়াজ উদ্দিন (৪৫), বয়েজ উদ্দিন (৫৫), তাইজুল ইসলাম (৩৫) ও আনোয়ারা বিবি (৪৫)। থানা’র অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মান্দা সদর ইউনিয়নের  কাঁমারকুড়ি গ্রামের রিয়াজ উদ্দিন ঢাকা থেকে তার পরিবারসহ বাড়িতে ট্রাক যোগে আসবাবপত্র নিয়ে প্রতিপক্ষ সাইফুল ইসলামের বাড়ির সামনে আসলে। ট্রাকের ধাক্কায়  ডিশ তার ছিড়ে যাই।এতে উভয় পক্ষের দ্বন্দ্বের সৃষ্টি হয়। ভুক্তভোগী রিয়াজ উদ্দিন জানান, এক পর্যায়ে কোন কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষ সাইফুল (৪৫) মানিক(৪০), তুহিন (৩০),ও শাকিল (২৫) দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে, রিয়াজ উদ্দিন ও তার পরিবারের ওপর  অতর্কিত হামলা চালায়। এতে ৪ জন ঘটনাস্থলে আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়। অভিযুক্ত সাইফুল ইসলামের ভাই মানিক মারধরের সত্যতা স্বীকার করেন এবং ৫ লাখ টাকা ও একভরি সোনা চেইন ছিড়ে নেওয়ার বিষয় অস্বীকার করেন। এ ব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া  হবে।

 

 


আরোও অন্যান্য খবর
Paris