বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

নওগাঁয় ধর্ষনের অভিযোগে দুই যুবক গ্রেফতার

Paris
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

আককাস আলী, নওগাঁ

নওগাঁর পত্নীতলায় দিবর ইউনিয়নের ঐতিহাসিক দিবর দিঘী এলাকায় এক যুবতী ( ২০) কে আমবাগানের মধ্যে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে থানাপুলিশ। ২৩ জুলাই রবিবার ওই দুই যুবককে পত্নীতলা থানাপুলিশ গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃতরা হলো দিবর উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দীনের ছেলে কামারুজ্জামান (৩০)  এবং দিবর মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম (৩৫)। স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে এগারো টার দিকে  ভিকটিম (২০) এর সাথে তার প্রেমিকের সাথে দিবর দিঘিতে আম বাগানে ঘোরার সময় আসামী দিবর উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দীনের ছেলে কামারুজ্জামান (৩০) এবং দিবর মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম (৩৫) ঘটনার স্থানে উপস্থিত হয়ে, তাদের দুজনের নাম ঠিকানা জিজ্ঞেস করার পর ভিকটিম এর প্রেমিক ভয়ে দৌড়ে পালিয়ে যায়। সেই সুযোগে কামরুজ্জামান এবং তার বন্ধু সহযোগী আসাদুল এর সহযোগিতায় ভিকটিমকে দিবর দীঘিতে আম বাগানে ভিতরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন এ বিষয়ে থানায় ধষর্ণের অভিযোগে মামলা রুজু হয়েছে দুজন আসামীকে গ্রেপ্তার করে রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris