সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

দেশে করোনায় আরো ১৬ মৃত্যু, শনাক্ত ৩১৬ জন

Paris
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন এবং শনাক্ত হয়েছেন ৩১৬ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২২১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৪১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৬২টি। এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৬২ হাজার ৭৭৪টি নমুনা পরীক্ষা করা হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জন। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৩০ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৪ দশমিক ৩১ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৮৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। এ পর্যন্ত মোট ৬ হাজার ২২৯ জন পুরুষ এবং ১ হাজার ৯৯২ জন নারী করোনায় মৃত্যুবরণ করেছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ১৬ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন,চট্টগ্রামে ১ জন,বরিশালে ১ জন, রংপুরে ১ জন এবং রাজশাহীতে ১ জন মারা গেছেন। ১৬ জনের সবাই হাসপাতালে মারা যান।


আরোও অন্যান্য খবর
Paris