২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১, ৯:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
বিজ্ঞাপন

এফএনএস : আগামী তিন দিন তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ কারণে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ও শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় টেকনাফে সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন খুলনা শ্রীমঙ্গল বিভাগে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া খুলনা ও সাতক্ষীরা জেলায় তিন মিলিমিটার ও ভোলাতে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন