বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

লালপুরে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Paris
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার, লালপুর

নাটোরের লালপুরে মোজাফফর মন্ডল নামের এক বৃদ্ধার হত্যা মামলার আসামিদের আটক সহ ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের  নবীনগর নামকস্থানে সড়কের এক পাশে পুরুষ ও নারীরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে মোজাফফর মন্ডলের হত্যার সাথে জড়িতদের আটক সহ ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে তারা। জানা যায়,চলতি বছরের ১০ জুন দীপু ও পলাশ নামের দুই যুবক ইট দিয়ে মাথায় আঘাত করে ওই বৃদ্ধাকে। পরে ১১জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয়। এঘটনায় দীপুকে লালপুর থানা পুলিশ আটক করেন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আর পলাশ পালতক আছে। এবিষয়ে নিহত মোজাফফর মন্ডলের ছেলে নিজাম মন্ডল বলেন, প্রতিবেশিদের মধ্যে কথাকাটি চলছিল। আমার বাবা দুই পক্ষের মধ্যে মিমাংসা করার চেষ্টা করে। এসময় দীপু ও পলাশ আমার বাবার মাথায় ইট দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা বাবাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসা গ্রহণ করে বাড়িতে নিয়ে আসলে আমার বাবার মৃত্যু হয়। নিজাম মন্ডল আরো বলেন, আমার বাবার হত্যার সাথে জড়িতদের আটক সহ ফাঁসির দাবী জানাচ্ছি। এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  অপরজনকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris