বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

মান্দায় ট্রাক্টর চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

 

মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় বেপরোয়া গতির একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার প্রসাদপুর-জোতবাজার সড়কের সুজনসখী খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সেলিম রেজা (৫৫)। তিনি বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় তাঁর বড়জামাই আব্দুল মজিদ (৪০) আহত হন। আহত মজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত সেলিম রেজার মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শী মিঠু হোসেন জানান, নিহত সেলিম রেজা মাছবাহী পিকআপকে অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা নিহত হন। নিহতের জামাই মাইনুল ইসলাম বলেন, ‘আমার মা অসুস্থ হয়ে মান্দা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখার জন্য আজ সকালে শ্বশুর সেলিম রেজা ও ভায়রা আব্দুল মজিদ একটি মোটরসাইকেলে হাসপাতালে আসছিলেন। পথে সুজনসখী এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে শ্বশুর সেলিম রেজা মারা যান।


আরোও অন্যান্য খবর
Paris