২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী পাবনায়

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী পাবনায়
বিজ্ঞাপন

এফএনএস
প্রেমের টানে পাবনার সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামে এসে ঘর বাঁধলেন সুদূর মালয়েশিয়ার তরুণী সাহিদা খাতুন (২৭)। গত সোমবার রাতে ওই গ্রামের আবদুস সামাদ প্রামাণিকের ছেলে মালয়েশিয়া প্রবাসী রায়হান উদ্দিন প্রামাণিকের (৩০) সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাহিদা খাতুন মালয়েশিয়ার তেরেঙ্গা শহরের সিরাজ উদ্দিনের মেয়ে। সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন গত ৬/৭বছর আগে রায়হান উদ্দিন প্রামাণিক জীবিকার টানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যায়। সেখানে কে, ডাব্লু, জি শপিং কমপ্লেক্সের একটি গার্মেন্টসের দোকানে চাকরি করাকালীন একই কমপ্লেক্সের একটি রেস্টুরেন্টে কর্মরত মালয়েশিয়ার তরুণী সাহিদা খাতুনের সাথে তার পরিচয় হয়। আর পরিচয়ের পর প্রথমে বন্ধুত্ব এবং পরে বন্ধুত্ব গড়ায় ভালবাসার সম্পর্কে। এরই একপর্যায়ে গত রোববার রায়হান তার ভালবাসার মানুষ সাহিদাকে নিয়ে মালয়েশিয়া থেকে তারাবাড়ীয়া গ্রামে আসে। এরপর গত সোমবার রাতে তারা ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রায়হান এবং সাহিদা পরস্পর পরস্পরকে বিয়ে করতে পেরে অত্যন্ত খুশি। রায়হানের বাবা-মাও বিদেশি পুত্রবধূ পেয়ে অত্যন্ত খুশি। মালয়েশিয়া তরুণী সাহিদা খাতুন এক প্রতিক্রিয়ায় বলেন আমি বাংলাদেশের সংস্কৃতি এবং রায়হানের পরিবারের আতিথেয়তায় মুগ্ধ। সে সুখী দাম্পত্য জীবন গড়তে সকলের কাছে দোয়া প্রার্থী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন