সর্বশেষ সংবাদ
পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ

রাজশাহীতে প্রথমদিনে করোনার টিকা নিলেন ৫১৬ জন

Paris
Update : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রথম দিন করোনার টিকা নিলেন ৫১৬ জন। এর মধ্যে রাজশাহী নগরীর তিনটি কেন্দ্রে ৩০০ জন ও জেলার নয়টি উপজেলায় ২১৬ জন করোনার টিকা নিয়েছেন। গতকাল রোববার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রসহ নগরীর পুলিশ লাইন হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালসহ উপজেলার নয়টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়।
রাজশাহীতে প্রথম টিকা নেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

এরপর পর্যায়ক্রমে টিকা নেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সিভিল সার্জন কাইয়ুম তালুকদারসহ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সরকারের বিভিন্নস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।টিকা নিয়েছেন সাধারণ মানুষও। তবে সাধারণ মানুষদের উপস্থিতি কম ছিলো।

রাজশাহীর সিভিল সার্জন কাইয়ুম তালুকদার জানান, প্রথম দিনে নগরীর তিনটি কেন্দ্রে ও উপজেলার নয়টি কেন্দ্রে মোট ৫১৬ জন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।এখন পর্যন্ত সবাই ভালো ও সুস্থ আছেন। কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। আশা করছি কারো কোনো ধরনের সমস্যা হবে না।


আরোও অন্যান্য খবর
Paris