বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা আমগাছে ঝুলছিল ব্যবসায়ীর বিবস্ত্র লাশ

Paris
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে এক শিক্ষার্থী ও ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোলাহাট ও সদর উপজেলার বারোঘোরিয়া থেকে মরদেহ দুটি গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। সদর উপজেলার বারোঘরিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক কলেজ ছাত্র আত্নহত্যা করেছে। অন্যদিকে, আমগাছের ডালে ঝুলন্ত নিজ লুঙ্গি গলায় পেঁচানো বিবস্ত্র অবস্থায় থাকা এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) রাত ২টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজারের মহানন্দা মেসের নিজ কক্ষে কলেজছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র মো. ফাহিম আহমেদ (১৮) নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ পলেটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র ছিল।

এর আগে রবিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বদামপঁচা বিলের একটি আমবাগানের গাছের ডাল থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাজিম উদ্দীন (৩৬) একই ইউনিয়নের তিলকী গ্রামের শওকত আলীর ছেলে। নিহত নাজিম পেশায় মুদি দোকানী ও বিকাশ এজেন্ট ছিল। নিহতের স্বজন, সহপাঠী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজ ছাত্র ফাহিম আহমেদ আত্মহত্যার আগে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি আবেগঘণ স্ট্যাটাস দেয়। পরে তা দেখে তার এক ভাই মেস মালিককে বলে লোকজন পাঠায়। তারা সেখানে গিয়ে তার মরদেহ ফ্যানের সাথে ওড়না পেঁচা ঝুলে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

ফেসবুকে নিহত ফাহিম লিখেন, “যে আমি মৃত্যুকে ভীষণ ভয় পেতাম, সেই আমি আজ আত্নহত্যা করার সিদ্ধান্ত নিলাম। মন থেকে সত্যি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। কিন্তু কালকে রাতের পর থেকে আমি আর এইসব মেনে নিতে পারছি না। আমাকে এত বড় মিথ্যা না বললেও পারতে। মিত্তিকা তুমি আমার বিশ্বাসটা একদম শেষ করে দিয়েছো। আর বিশ্বাস ছাড়া বেঁচে থাকাটা সম্ভব না। তোমার মনে আছে, তুমি আমাকে তোমার ব্যবহার করা একটা ওড়না দিয়েছিলে আমি সে ওড়নাতেই আজ ফাঁসি নিচ্ছি। আমাকে সবসময় ঠকিয়ে এসেছো তুমি যা আমি বুঝেও তোমাকে বুঝতে দেই নাই। তুমি আমার সত্যি ভালোবাসাটা নষ্ট করে দিয়েছো। বেঁচে থাকলে হয়তো কখনো বা কখনো তোমার মুখটা আমার দেখতে হয়, তাই আমি আর বাচতে চাই না। তুমি সব সময় ভালো থেকো। আমার পরিবারের প্রতি আমার অনেক দায়িত্ব ছিলো তাদের অনেক স্বপ্ন ছিলো আমি ব্যার্থ সেই স্বপ্নগুলো পূরন করতে। আম্মু পারলে আমাকে মাফ করে দিও, তোমার ছেলেটা এইভাবে চলে যেতে চায়নি কখনো। ইচ্ছে ছিলো বড় কিছু হয়ে তেমার ইচ্ছা পূরন করার। তোমাদের অনেক সম্মান নষ্ট করেছি আমার জন্য আর কারো কাছে থেকে তোমাদের খারাপ কথা শুনতে হবে না। আম্মু সত্যি তোমার ছেলে এতটাও খারাপ ছিলো না। সময়মতো ওষুধগুলো খেও। আমি জানি, এটা মহাপাপ, তাও আমি এটা করতে বাধ্য হচ্ছি। কেউ আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন। বিশ্বাস ভাঙ্গলে বেচে থাকা টা আর সম্ভব হয়ে উঠে না। চোখে রঙিন স্বপ্ন নিয়ে বিদায় নিচ্ছি।

নিহত ফাহিমের মা, সহপাঠী ও চাঁপাইনবাবগঞ্জ পলেটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মাসুদুর রহমান জানায়, প্রেমঘটিত সমস্যা ও হতাশা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।  অন্যদিকে, ভোলাহাটের নিহত ব্যবসায়ী নাজিম উদ্দীনের চাচাতো ভাই এমদাদুল হক ও নাসিমুল হক জানান, নাজিম সন্ধ্যার দিকে দোকানে ছেলেকে বসিয়ে বের হয়ে বিলের দিকে যায়। পরে রাত সাড়ে ৯টায় দিকে বিবস্ত্র অবস্থায় আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার নিজের লুঙ্গি দিয়ে আত্মহত্যা করেছে। তারা অভিযোগ করেন, এটি কোন স্বাভাবিক আত্নহত্যা নয়। এমনকি তার কোন পারিবারিক বা কোন ঝামেলা বিবাদ ছিল না। তাকে হত্যা করে ঝুঁলিয়ে রাখা হতে পারে। মরদেহের পাশেই তার ব্যবহৃত ফোন ও কিছু টাকা এবং ১০০ গজ দূরে তার সাইকেল উদ্ধার করা হয়েছে। তার শ্বাসরোধ করা হয়েছে এবং যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা।

দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুটি ঘটনায় সদর ও ভোলাহাট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris