বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

শিবগঞ্জে জমি বিরোধে হামলায় ৩ নারী আহত

Paris
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় তিনজন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় বাড়িঘর। আহতরা হলেন- কানসাট গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী নওশনারা বেগম (৫০), সুমানের স্ত্রী রোজলী বেগম (৩০) ও সফিকুল ইসলামের স্ত্রী সীমা বেগম (৩৮)। এ নিয়ে শনিবার (১৫ জুলাই) শিবগঞ্জ থানায় সুমন আলী বাদি হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে শুক্রবার রাতে কানসাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছেÑ প্রায় চার বছর আগে কানসাট গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে ফসিদ আলি জমি বিক্রয় করার জন্য সুমনের সাথে বায়নামা করে চার লাখ টাকা নেয়। জমি রেজিস্ট্রি না দিয়ে চার বছর ধরে টালবাহানা করলে কয়েক দফায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে গত শুক্রবার রাত আটটার দিকে সুমনদের বাড়িতে পুরুষ লোক না থাকায় বাড়িতে ফসিদ ও তার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তিন নারী আহত হন। ভাঙচুর করা হয় বাড়িঘর। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম¥দ অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে। মিমাংসা না হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris