বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

তানোরে বিল থেকে নিখোঁজ মৎস্যজীবির লাশ উদ্ধার

Paris
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোর পৌর এলাকার সীমান্তবর্তী বিলে নিখোঁজের আট দিন পর মৎস্যজীবি সঞ্জিত (৩৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম ও তানোর থানার ওসি আব্দুর রহিম। রোববার (১৬ জুলাই) দুপুরের পরে কালিগঞ্জ মাসিন্দা হলদার পাড়া বিল ও মোহনপুর সীমানা থেকে উদ্ধারের ঘটনা ঘটে। এঘটনায় এলাকাজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সঞ্জিতের বাড়ি কালিগঞ্জ মাসিন্দা হলদার পাড়া গ্রামে। তিনি বিষ্ণু পদর পুত্র।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, গত ৮ জুলাই সঞ্জিত নিখোঁজ আছে বলে থানায় জিডি করা হয়। এরপর থেকে পুলিশ নানাভাবে সঞ্জিতকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে কোন খোঁজ পাওয়া যায়নি। রোববার দুপুরের দিকে সঞ্জিতের মরদেহ বিলে ভাঁসতে দেখে এলাকার লোকজন ফোন করেন। সাথে সাথে দুই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে। কিন্তু যে জায়গায় লাশ ছিল সেটি মোহনপুর সীমানার মধ্যে পড়ায় মরদেহ মোহনপুর থানায় রয়েছে।

মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, মরদেহ বিলের পানিতে ভাসতে দেখে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি কেউ মেরে বিলে ভাসিয়ে দিয়েছেন জানতে চাইলে তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা। স্থানীয়রা জানান, গত ১০/১২ দিন ধরে নিখোঁজ ছিলেন সঞ্জিত। বিভিন্ন জায়গায় খোঁজ ও সন্ধান করে না পাওয়ার কারনে গত ৮ জুলাই শনিবার থানায় জিডি করেন পরিবারের লোকজন। কিন্তু কোন খোঁজ না পেয়ে রোববার তার মরদেহ বিলে পাওয়া গেল। লাশ উদ্ধারের পর থেকে পরিবার ও গ্রামে  শোকের ছায়া নেমে এসেছে। সঞ্জিতের কারো সাথে তেমন কোন দ্বন্দ্ব ফাসাদ ছিল বলে আমাদের জানা নেয়। তারপরও একজন সাধারন মৎজীবীকে এভাবে মেরে ফেলবে কেউ ভাবতেই পারছেন না।


আরোও অন্যান্য খবর
Paris