মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় চোরাই মোটরসাইকেল উদ্ধার

Paris
Update : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার হরিদাসপুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আনোয়ার হোসেন (২২) ও নওগাঁর মান্দা উপজেলার গাইহানা গ্রামের আব্দুল মতিনের ছেলে সাব্বির হোসেন (১৯)।

পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি আনোয়ার ও সাব্বির হোসেন শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাগদেওয়ান পাড়ার একটি কাঁচা রাস্তায় মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতরা মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে না পারায় তাদের হেফাজতে নেয় পুলিশ।

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, গ্রেফতারকৃতরা গত বুধবার নওগাঁর আত্রাই উপজেলা থেকে এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি চুরি করে মান্দা এলাকায় বিক্রির জন্য ওই স্থানে অবস্থান করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোর সিন্ডিকেটের আরও কয়েকজন সদস্যের নাম প্রকাশ করেছে। গ্রেফতারকৃতদের শনিবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


আরোও অন্যান্য খবর
Paris