সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

নতুন এক গ্রহে পানির সন্ধান

Paris
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

এফএনএস
সৌরজগতের বাইরে পৃথিবী থেকে ৪০০ আলোকবর্ষ দূরে একটি গ্রহ খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার বিজ্ঞানী জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে সেই গ্রহে পানির সন্ধান পেয়েছেন। বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই গ্রহের নাম দেয়া হয়েছে ডব্লিউএএসপি-১৮বি। নাসা জানিয়েছে, গ্রহটি আকারে অনেকটাই বড়। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়েও এর আকার প্রায় ১০ গুণ বেশি। প্রথমে এই গ্রহটি একটি অতি-উষ্ণ গ্যাসীয় গ্রহ হিসাবে পরিচিতি ছিল। বর্তমানে তাতে পানির উপস্থিতি দেখা গেছে। বিজ্ঞানীদের দাবি, এই গ্রহ নিজ নক্ষত্রের চার দিকে একবার ঘুরে আসতে সময় নেয় মাত্র ২৩ ঘণ্টা। অর্থাৎ, পৃথিবীর এক দিনের চেয়েও এই গ্রহের এক বছর ছোট। ২৩ ঘণ্টাতেই এই গ্রহে ঘুরে যায় বছর। গ্রহটির আবহাওয়ায় পানির কণা খুঁজে পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপই। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহের তাপমাত্রা ঘোরাফেরা করে ২৭০০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে গ্রহের যে অংশ নক্ষত্রের উল্টো দিকে মুখ করে থাকে, সেখানে তাপমাত্রা নেমে যায় অনেকটাই। বিভিন্ন অংশে তাপমাত্রার ফারাক থাকে অন্তত ১০০০ ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা সত্ত্বেও পানির উপস্থিতি ভাবিয়েছে বিজ্ঞানীদের।


আরোও অন্যান্য খবর
Paris