রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান

ঈমানকে নিরাপদ রাখে যেসব আমল

Paris
Update : শুক্রবার, ২৭ মে, ২০২২

এফএনএস : ঈমানহীন কোনো নেক আমলই গ্রহণযোগ্য নয়। তাই মুমিন মুসলমানের জীবনে ঈমানের গুরুত্বই সবচেয়ে বেশি। এজন্য ঈমানের হেফাজত খুবই জরুরি। ঈমানের হেফাজতে প্রখ্যাত আবেদ হজরত সাহল বিন আব্দুল্লাহ তাসতারি রাহিমাহুল্লাহ কিছু আমলের কথা বলেছেন। কী সেসব আমল? প্রখ্যাত ইসলামিক স্কলার ও আবেদ হজরত সাহল বিন আবদুল্লাহ তাসতারি (রাহিমাহুল্লাহ) বলেন, ‘(ঈমানের হেফাজতে) আমাদের কিছু মূলনীতি রয়েছে। তাহলো-

১. আল্লাহর কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরা।
২. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণ করা।
৩. হালাল খাবার খাওয়া।
৪. অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা।
৫. যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা।
৬. আল্লাহর কাছে তাওবা করা। এবং
৭. (আল্লাহ ও মানুষের) হকগুলো যথাযথভাবে আদায় করা।’ (হিলয়াতুল আউলিয়া)

উল্লেখিত প্রতিটি আমলই কোরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত। সুতরাং মুমিন মুসলমানের জন্য অমূল্য রত্ন ঈমানের হেফাজতে গুরুত্বের সঙ্গে এ আমলগুলো যথাযথভাবে আদায় করা জরুরি।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লিখিত আমলগুলো করার মাধ্যমে নিজেদের ঈমানকে হেফাজত করার তাওফিক দান করুন। আমিন।


আরোও অন্যান্য খবর
Paris