সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

রোবট নাদিয়া দিচ্ছে আইনি পরামর্শ

Paris
Update : শনিবার, ২ এপ্রিল, ২০২২

এফএনএস : জীবনকে সহজ করে তুলতে মানুষ প্রতিনিয়তই কিছু না কিছু আবিষ্কার করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে গড়ে তোলা অসংখ্য যন্ত্রের মধ্যে অন্যতম রোবট। অনেক কাজই করা হচ্ছে রোবট ব্যবহার করে। তবে এবার ব্যতিক্রমী কাজে লাগানো হচ্ছে এই যন্ত্রমানবকে। রোবট দিচ্ছে আইনি পরামর্শ। মানুষকে সহজে ও দ্রুত আইনি পরামর্শ দিতে বিশেষ অ্যাপের সহায়তায় কাজ করে এই রোবট। ফোন, ট্যাব বা কম্পিউটার ব্যবহার করে রোবট উকিলের সাহায্য বা পরামর্শ নেওয়া যায়। নাদিয়া নামের বিশেষ এই রোবট উদ্ভাবন করেছেন কেনিয়ার তরুণ প্রকৌশলী হারমোন গ্রেভার। এটি যে কোনো আইনি সহায়তা দিতে পারে।

যারা টাকার অভাবে আইনি সহায়তা নিতে পারেন না, তাদের জন্য এটি সুখবর বয়ে এনেছে। গ্রেভার বলেন, এটি ব্যবহার করা সহজ এবং ধাপে ধাপে কাজ করা সম্ভব। রোবটটি ২৪ ঘণ্টাই মানুষকে সাহায্য করতে পারবে। কেনিয়ার স্থানীয় ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় কাজ করতে পারে যন্ত্রমানবটি। টেক্সট মেসেজ, ভয়েস মেসেজসহ ভিডিও কলের মাধ্যমে এটি সেবা দিতে পারে। গ্রেভার বলেন, রোবটটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে কাজ চলছে। আইনি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে এই যন্ত্র। সূত্র: ডয়চে ভেলে


আরোও অন্যান্য খবর
Paris