সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

কোভিড মহামারি এখনই শেষ হচ্ছে না : ডব্লিউএইচও

Paris
Update : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২

এফএনএস : কোভিড মহামারি শেষের দ্বারপ্রান্তে নয় বলে বিশ্ব নেতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ‘নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের প্রভাব হালকা হয়ে এসেছে এবং নভেল করোনাভাইরাসের ভয়াবহতা কমে এসেছে’Ñএমন ভবিষ্যদ্বাণীর বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডব্লিউএইচও’র প্রধান ডা. টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস মঙ্গলবার জানান, গত সপ্তাহজুড়ে বিশ্বব্যাপী এক কোটি ৮০ লাখ মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছে।

এ সম্পর্কে সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার ডা. আধানম বলেন, ‘(ওমিক্রন) হালকা ধরনের রোগÑএমন ধারণা বিভ্রান্তিকর। একদম ভুল করবেন না। ওমিক্রনে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং মৃত্যু হচ্ছে, এমনকি স্বাস্থ্য সেবাখাত হিমশিম খাচ্ছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন ইউরোপের অনেক দেশে রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হচ্ছে।

গত মঙ্গলবারও ফ্রান্সে প্রায় পাঁচ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, ডব্লিউএইচও’র জরুরি সেবা প্রধান ডা. মাইক রায়ানও বলেছেন, ‘ওমিক্রনে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে টিকাদানে ধীরগতিসম্পন্ন দেশগুলোতে এর মাত্রা বেশি।’


আরোও অন্যান্য খবর
Paris