২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর প্রশাসনের লেলিয়ে দেওয়া গুন্ডাবাহিনী ও পুলিশ কর্তৃক যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমরা মনে করি ওখানে শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতেই আন্দোলন করছিল। কিন্তু তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। তারা আরো বলেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারী ইন্ধনদাতা ভিসিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই হামলার সাথে যারা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ওখানে যতদিন আন্দোলন চলবে তাদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার ভূমিকা পালন করবে।

এরপরও যদি হামলা হয় তাহলে এখান থেকে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, গণিত বিভাগের শিক্ষার্থী আলহাজ হোসেন, ফলিত রসায়ন বিভাগের রাকিব হাসান, মেহেদী হাসান মুন্না প্রমুখ। এছাড়াও মানববন্ধনে প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন