সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

জেনে নিন, হেডফোন লাগিয়ে ঘুমানো কতটা ক্ষতিকর

Paris
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

এফএনএস : আপনার সঙ্গী হয়তো পাশে নাক ডাকছে, তাতে ঘুমাতে অসুবিধা। আবার ঘুম আসছে না দেখে কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়া। হেডফোনে গান বাজছে, আপনি ওই অবস্থায় ঘুমিয়ে পড়লেন। এ ধরনের কাজ যদি আপনি করে থাকেন তাহলে হয়তো আপনি নিজের ক্ষতি করছেন।
কানে হেডফোন লাগিয়ে ঘুমানোর আগে নিচের বিষয়গুলো জেনে নিন।
কতটা ক্ষতি হতে পারে?
আপনি যতক্ষণ না হেডফোনের আওয়াজ বা ভলিয়ম বাড়িয়ে শুনছেন, ততক্ষণ পর্যন্ত কানের ক্ষতি হবে না। অর্থাৎ খুব উচ্চ আওয়াজে গান শোনা যাবে না। সহনীয় পর্যায়ে গান শুনতে হবে। মনে রাখবেন এতটা জোরে গান শুনবেন না, যার কারণে যে শব্দগুলো আপনার শোনা উচিত সেটা শুনতে পরছেন না। কতক্ষণ কানে লাগিয়ে রাখছেন হেডফোন সেটাও একটা বিষয়। সারা দিন শুনেছেন, রাতেও লাগিয়ে ঘুমিয়ে গেলেন। হেডফোনের যে ইয়ার বাড থাকে, তা থেকে ব্যাকটেরিয়ার জন্ম দিতে পারে। কান ভেজা থাকার কারণে ব্যাকটেরিয়া পুরো কানের ভেতর ছড়িয়ে যেতে পারে।
কানে বেশি সময় ধরে হেডফোন লাগিয়ে রাখার কারণে কানের ময়লা বের হয়ে যেতে পারে না। যেটাকে বলা হয় ইয়ার ওয়াক্স বা কানের মোম। কারণ হেডফোন পরার কারণে কানের ময়লা আরো ভেতরের দিকে চলে যায়। ফলে কানে ইনফেকশন বা কানে কম শুনতে পারেন। এ ছাড়া জোরে গান শোনা, বেশি সময় ধরে পরে থাকা- এসব কারণে আস্তে আস্তে কম শুনতে পাবেন। এমনকি স্থায়ীভাবেও কান নষ্ট করে দিতে পারে। সূত্র : লাইভস্ট্রং ডটকম।

 


আরোও অন্যান্য খবর
Paris