২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে আজ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩ অপরাহ্ণ | বিভাগ: ধর্ম-চিন্তা-জ্ঞানার্জন
ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে আজ
বিজ্ঞাপন

ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ জানা যাবে আজ সোমবার। পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে ওইদিন সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন