সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দেয়া ১০ কোটি টাকার চেক পেলো মহিলা ক্রীড়া সংস্থা

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

এফএনএস : প্রধানমন্ত্রীর দেয়া ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দের চেক বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে মহিলা ক্রীড়া সংস্থার পক্ষে চেকটি গ্রহণ করেন সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি। যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য গতকাল একটি অবিস্মরণীয় দিন। আমাদের নারী ও ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী দেশের নারী ক্রীড়াবিদদের উন্নয়নে ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করেছেন। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে।


আরোও অন্যান্য খবর
Paris