সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে খেলবে ভারত

Paris
Update : বুধবার, ১১ মে, ২০২২

এফএনএস : আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে অজিদের বিপক্ষে ভারতের তিন ম্যাচের এই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। অন্যদিকে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে হবে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে কয়েকটি সাদা বলের সিরিজ খেলার পাশাপাশি সেপ্টেম্বরে ভারতে গিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।’

এ বছর শুধু টি-টোয়েন্টি সিরিজ খেললেও, আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে চার টেস্ট খেলতে আবারো ভারত যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতের পরবর্তী সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের মাঠে ৯ থেকে ১৯ জুন পর্যন্ত প্রোটিয়াদের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড যাবে ভারত। ইংল্যান্ডের মাটিতে করোনার কারণে স্থগিত হওয়া পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত। এছাড়াও ইংলিশদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে তারা।


আরোও অন্যান্য খবর
Paris