সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

রুয়েটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

Paris
Update : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইআইসিটি (ইন্সটিটিউট অব ইনফরমেশন কমিউনিকেশন টেকনলোজী)-এর উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় ভার্চুয়াল কনফারেন্স রুমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ১৫ দিনব্যাপী “অফিস পরিচালনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসিটি পরিচালক ও ভাইস-চ্যান্সেলর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আল মামুন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের পরিচালক ড. মো. আলী হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা, আইআইসিটি সহকারী অধ্যাপক মো. সোয়েব আকতার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডীন যন্ত্রকৌশল অনুষদ অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির আহ্বায়ক আরিফ আহম্মদ চৌধুরী প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris