সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

সাবেক দুই ক্রিকেটারের কোচিং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন : আকিব

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : পাকিস্তান ক্রিকেট দলের কোচিংয়ের ভূমিকায় আছেন দলটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। তার সঙ্গে যৌথভাবে দায়িত্বে আছেন ওয়াকার ইউনুস। অথচ এই পেশার সাথে তারা আগে কখনোই পরিচিত ছিলেন না। তাই সাবেক দুই ক্রিকেটারের কোচিং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন দেশটির বিশ্বকাপজয়ী পেসার আকিব জাভেদ। নিউজিল্যান্ড সিরিজে চরম বাজে অবস্থা পার করছে পাকিস্তান। এমতাবস্থায় মিসবাহ, ওয়াকারদের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আকিব দুষছেন দেশটির ক্রিকেট বোর্ডের পরিচালকদের।

তিনি বলেন, ‘মিসবাহ উল হক, ওয়াকার ইউনুসদের কোচিং করানোর কোনো অভিজ্ঞতাই নেই। এরপরও তারা জাতীয় দলের শিক্ষকের ভূমিকা পালন করছেন। এই দুজনকে যারা বসিয়েছেন তাদের জবাবদিহি করতে হবে।’ মিসবাহকে কটাক্ষ করে আকিব বলেন, ‘আমার মনে হয় না কোনো স্কুল দলও মিসবাহকে নিজেদের কোচ হিসেবে নিয়োগ দেবে। পেশাদার কোচকে সব সময় দলর সাথে থাকতে হয়। তাহলেই উন্নতি সম্ভব।’ পিসিবির চলমান রীতিনীতির কারণে পাকিস্তানের কোচ হতে চান না ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য, ‘আমি পাকিস্তান দলের কোচ হবো না।

কারণ পিসিবির কার্যক্রম আমার পছন্দ না। সেখানকার কর্তা ব্যক্তিদের ওপর আমার কোনো শ্রদ্ধা নেই।’ সাবেক পেসার মনে করেন এখনই যথাযথ পদক্ষেপ না নিলে চরম মূল্য দিতে হবে পাকিস্তানকে। আকিব বলেন, ‘এমন বাজে অবস্থার কথা চিন্তাই করেনা পিসিবি। তারা যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে আমাদের ক্রিকেটের অবস্থাও হকির মতো হয়ে যাবে।’


আরোও অন্যান্য খবর
Paris