২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

মৃত্যু পরবর্তী ইচ্ছার কথা জানালেন স্বস্তিকা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০, ৪:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
মৃত্যু পরবর্তী ইচ্ছার কথা জানালেন স্বস্তিকা
বিজ্ঞাপন

এফএনএস : ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয় ক্যারিয়ারে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর পরবর্তী প্রজেক্ট ‘মোহ মায়া’-তে দেখা যাবে স্বস্তিকাকে। এটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি। সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে আনুষ্ঠানিকভাবে ভক্তদের বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী।

তিনি লেখেন, ‘আরো এক নারী, তার কাহিনি, তার জীবন আর আমি। হইচইয়ে আমার পরবর্তী কাজ মোহ মায়া।’ পাশাপাশি সিভিএফ-এর কর্তা মহেন্দ্র সোনিকে ট্যাগ করে মৃত্যুর পরবর্তী ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এই অভিনেত্রী লেখেন, ‘আর কিছু হোক না হোক আমি মরে গেলে তোমরা আমার রেট্রোস্পেক্টিভটা করে দিও। প্রচুর বৈচিত্র্য! অন্য কারো এতটা হবে না মনে হয়।’

ভারতীয় বাংলা সিনেমার পাশাপাশি এখন বলিউডেও দেখা যাচ্ছে স্বস্তিকাকে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘দিল বেচারা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া আমাজন প্রাইমের ‘পাতাল লোক’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এজন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সহ-অভিনেত্রীর মনোনয়নও জিতেছেন। এখানেই শেষ নয়, ‘তাসের ঘর’ সিনেমায় অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন স্বস্তিকা। ‘ব্ল্যাক উইডোজ’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন