২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাসিক ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেশন সভা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ৭:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেশন সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মধ্যে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে এ নগরীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগী হিসেবে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদান, পরিচ্ছন্ন ভ্যান গাড়ী প্রদান, হুইল ব্যারো প্রদান, পানি ও পয়ঃ নিষ্কাশনসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজ করছে। প্রথম পর্যায়ে এ প্রকল্পের ১৬টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হাত ধোয়া বুথ স্থাপনসহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, নগদ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ব্র্যাক। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসলে আগামীতে এ নগরীর পিছিয়ে পড়া মানুষদের জীবনমান আরও উন্নয়ন ঘটবে। আগামীতে নগরীর ৩০টি ওয়ার্ডে এর কার্যক্রম পরিব্যপ্তি ঘটবে এ প্রত্যাশা করি।

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় চলমান কার্যক্রমের সার্বিক তথ্য উপস্থাপন করেন আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন। সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা ব্র্যাকের চলমান প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডে এর কর্মকান্ড বৃদ্ধি করার বিষয়ে সুপারিশ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন