২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে সরকারি ছুটি চেয়ে মন্ত্রীকে স্মারকলিপি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ৮:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
বিশ্ব শিক্ষক দিবসে সরকারি ছুটি চেয়ে মন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন

এফএনএস : প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে ‘বিশ্ব শিক্ষক দিবস’। বাংলাদেশে এ দিবসটি সরকারিভাবে উদযাপন এবং এ দিনটিকে ঐচ্ছিক ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। বিশ্ব শিক্ষক দিবসের তারিখে ঐচ্ছিক ছুটি ঘোষণার দাবিতে শিক্ষামন্ত্রী দীপু মনি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষক নেতারা। গতকাল বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. নজরুল ইসলাম রনি এবং কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেন। শিক্ষক নেতারা বলেন, ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে ‘বিশ্ব শিক্ষক দিবস’।

শিক্ষকদের অবদানকে স্মরণীয় করে রাখতে এ দিবসটি উদযাপন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেতে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়। বিশ্বে প্রায় ১০০টি দেশে এ দিনটি পালিত হয়ে থাকে। বিশ্বের অনেক দেশে এ দিনে জাতীয় ছুটি থাকে এবং শিক্ষকরা তাদের ন্যায্য পূরণে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। শিক্ষক নেতারা আরও বলেন, বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণা দিয়ে মুজিববর্ষকে অবিস্মরণীয় করে রাখতে হবে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনসহ শিক্ষকরা র‌্যালি করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন