২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

আবেদার কষ্ট দূর হয়েছে ওএমএস’র চাউল-আটায়

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
আবেদার কষ্ট দূর হয়েছে ওএমএস’র চাউল-আটায়
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : করোনার কারণে হুড়হুড় করে বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের বাজার দর। সংসারে বৃদ্ধি স্বামী থাকায় কমে গেছে পরিবারের আয়। সংসারের অবস্থাও তেমন ভাল না। বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার কারনে বিপাকে পড়েছেন আবেদার মতো নিম্ন আয়ের মানুষ। আগের মতো হাটতেও পারেন না আবেদার স্বামী। আবেদার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার দেউলিয়া গ্রামে। নিজেকেই করতে হয় সংসারের বাজার। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিশেষ “ও.এম.এস” খাদ্যশষ্যের দোকান থেকে শুক্রবার ব্যতীত চাউল এবং আটা ক্রয় করছেন আবেদা।

সপ্তাহে ৬দিন ভবানীগঞ্জ পৌরসভার ব্রীজঘাট সংলগ্ন একটি স্থানে সরকার নির্ধারিত দামে বিক্রয় করা হচ্ছে চাউল এবং আটা। প্রতিদিন ও.এম.এস-এর এই থেকে চাউল ক্রয় করছেন ৩০০ জন এবং আটা ক্রয় করছেন ২০০ জন সাধারণ মানুষ। প্রতি কেজি চাউল বিক্রয় হচ্ছে ৩০ টাকায় আর আটা বিক্রয় হচ্ছে ১৮ টাকা কেজি দরে। একজন মানুষ দিনে ৫ কেজি চাউল অথবা ৫ কেজি আটা কিনতে পারেন এখান থেকে। বাজারের আটার চেয়ে অনেক ভালো মানের বলে এর চাহিদাও বেড়ে গেছে। সপ্তাহে ৬ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে ও.এস.এম-এর চাউল এবং আটা বিক্রয়।

আবেদার মতো ও.এম.এস-এর দোকান থেকে আবেদার মতো চাউল এবং আটা কিনছেন ভুটভুডি চালক আজিজুল ইসলাম, আব্দুল জলিল প্রমুখ। সরকার নির্ধারিত মূল্যে ও.এম.এস-এর ডিলার রফিকুল ইসলাম চাউল এবং আটা বিক্রয় করে আসছেন ৩১ বছর ধরে। রফিকুল ইসলাম বলেন, দেশে নৃত্য প্রয়োজনীয় খাদ্যশস্যের ঘাটতি হলে এবং অতিরিক্ত মূল্য বৃদ্ধি পেলে ও.এম.এস-এর চাউল এবং আটা বিক্রয় করা হয়। বাজারে চলমান মূল্যের চেয়ে দাম কম হওয়ায় দুস্থ ও গরীব অসহায় মানুষের অনেক সুবিধা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন