২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় এক দিনেই ৫ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ৩১ মে ২০২১, ৯:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: Uncategorized
পুঠিয়ায় এক দিনেই ৫ জন করোনা আক্রান্ত
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : দীর্ঘদিন পর রাজশাহীর পুঠিয়ায় ৫ জনের করোনা পজেটিভ হয়েছে। ফলে এলাকায় এক ধরনের অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রবিবার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে নমুনা দেন মোট ১১ জন। নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে উপজেলার বানেশ্বরের ১ জন, শিলমাড়িয়া এলাকার ২ জন, চারঘাট নিমপাড়া এলাকার ২ জন।

ডাক্তার আব্দুর রাজ্জাক বলেন, আক্রান্ত সবাইকে চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলেসনে পাঠানো হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই মো. আনাছ সবাইকে মাস্ক পরিধান ব্যতীত বাইরে বের না হতে পরামর্শ দিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন