৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জোতবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ৬:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
জোতবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসব মুখর পরিবেশে শনিবার সকাল ৮টার থেকে বিকেল ৪টার পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আলতাফ হোসেন। সংশ্লিষ্ট সুত্র জানায়, জোতবাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৫৩৫ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯১৪ জন এবং নারী ভোটার ৬২১ জন। সভাপতি পদে ফজলুল বারী সাফি ও আয়নাল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এনামুল হক ও আব্দুল মজিদ মন্ডল এবং সদস্য পদে তাইজুল ইসলাম, ইব্রাহীম হোসেন, বাবুল হাসান, মাহবুব হাসান ফিরোজ, মোজাহার হোসেন, গোলাম হোসেন, জাকারিয়া ও মন্টু মন্ডল।

সমিতির সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান। নির্বাচনে ১ হাজার ৪৪৫ ভোট পেয়ে ফজলুল বারী সাফি সভাপতি ও ১ হাজার ১৭৬ ভোট পেয়ে এনামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন