সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

আবারো বিভ্রাটে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেইসবুক

Paris
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

এফএনএস : ফের বিভ্রাটের কবলে পড়েছিল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ফেইসবুকের সেবা। বিভ্রাট ট্র্যাকিং সেবা ডাউনডিটেক্টরের তথ্য বলছে, লাখ লাখ ব্যবহারকারী আক্রান্ত হয়েছিলেন বিভ্রাটের ফলে। শুধু ফেইসবুক সাইটেই সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন এক লাখ ১২ হাজার ব্যবহারকারী। এক লাখ ০১ হাজার জানান ইনস্টাগ্রামে সমস্যা হওয়ার কথা।

ন্যদিকে, হোয়াটসঅ্যাপের সমস্যার ব্যাপারে জানিয়েছেন পাঁচশ’ ১৬ জন। রয়টার্সের প্রতিবেদন বলছে, পূর্ব দেশীয় সময় ৬টা (বাংলাদেশ স্থানীয় সময় শুক্রবার সকাল ৪টার) দিকে সমস্যার কবলে পড়ার ব্যাপারে জানান ব্যবহারকারীরা। ফেইসবুক তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ডাউনডিটেক্টর বিভিন্ন সূত্র থেকে বিভ্রাট সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্ট সংগ্রহ করে থাকে, এর মধ্যে ব্যবহারকারীদের জানানো ত্রুটি প্রতিবেদনও থাকে। এ ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যবহারকারী বিভ্রাটের কবলে পড়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris