সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

স্মিথের দলের লজ্জার রেকর্ড

Paris
Update : সোমবার, ২২ মার্চ, ২০২১

এফএনএস : শেফিল্ড শিল্ডে চরম ব্যাটিং বিপর্যয় দেখিয়েছে নিউ সাউথ ওয়েলস। তাসমানিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৩২ রানেই গুটিয়ে গেল স্টিভ স্মিথ, নাথান লিঁও এবং মিচেল স্টার্কদের রাজ্য দল। অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর। রোববার হোবার্টে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্মিথদের দল। যদিও এই ম্যাচে খেলছেন না স্মিথ। খেলছেন স্টার্ক এবং লিঁও। অসি পেসার তিন উইকেট নিলেও খুব একটা ভালো করতে পারেনি তাঁর দল।

টিম পেইনের ৮৭ রান এবং ম্যাথু ওয়েডের ৫৭ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৩৩ রান তোলে তাসমানিয়া। ৫৪ রান করেন জ্যাকসন বার্ড। কিন্তু দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউ সাউথ ওয়েলস। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরে যান তিন ব্যাটসম্যান। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি স্টার্করা। একের পর এক উইকেট পড়তে থাকে। চোটের জন্য ব্যাট করতে পারেননি শন অ্যাবট।

এর ফলে ১৯.৩ ওভারে মাত্র ৩২ রানেই শেষ হয়ে যায় নিউ সাউথ ওয়েলসের ইনিংস। ১০ ওভারে ১৮ রান দিয়ে সাত উইকেট নেন তাসমানিয়ার বার্ড। এই ব্যাটিং বিপর্যয়ের কারণে নিউ সাউথ ওয়েলসকে একাধিক লজ্জার রেকর্ড বয়ে বেড়াতে হবে। শেফিল্ড শিল্ডের ইতিহাসে এটাই চতুর্থ সর্বনিম্ন স্কোর। নিউ সাউথ ওয়েলসের ইতিহাসে তা সর্বনিম্ন রান।

অবশ্য শেফিল্ড শিল্ডে সর্বনিম্ন স্কোরের তালিকায় যে তিনটি ইনিংস আছে, তার প্রত্যেকটির ক্ষেত্রে বল ছিল নিউ সাউথ ওয়েলসের হাতে। অবশ্য এবার নিজেদেরই লজ্জার মুখে পড়তে হয়েছে। অবশ্য নিউ সাউথ ওয়েলসকে ফলোঅন করাননি তাসমানিয়ার অধিনায়ক ওয়েড। ৩০১ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিং করতে নেমেছে তাসমানিয়া।


আরোও অন্যান্য খবর
Paris