বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

রামেকে ১২ দালাল গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‌্যাব-৫। এসময় ১২ জন দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করেছে তারা। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় এ অভিযানটি পরিচালনা করা করে। চলে দুপুর একটা পর্যন্ত। গ্রেফতাকৃতরা হলেন-জামাল হোসেন(৪০), সাবজাল হক (৫২), মোতাসসিম রুপক (৩২), রনি শেখ (২৫), সজল (৪২), শাহিন আলম পিয়াস (২৪), আব্দুল জলিল (৫৫), রাজন আলী (৩৫), মুরসালিন (২৪), আহমদ আলী (৩০), রয়েল হোসেন অপু (৩২) ও সোহেল রানা (২৪)। তাদের প্রত্যেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতালের আশ-পাশ এলাকায় ঘুরাঘুরি করে এবং সাধারণ মানুষের ডাক্তারদের কাছের লোক বলে পরিচয় প্রদান করে। রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া। রামেকে অল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া ও সরকারী এ্যাম্বুলেন্সে যাতায়াত করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ছাড়াও বিভিন্ন ভাবে রোগীদের হয়রানি মূলক কর্মকান্ডসহ রোগীদের এবং রোগীর স্বজনদের নিকট হতে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অপরাধে তাদের বিভিন্ন মিয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে । এছাড়াও অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল শেফা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ ডাবলুকে ৫০ হাজার টাকা, রাজশাহী কিডনী ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ বাচ্চু রহমানকে ২০ হাজার টাকা ও মেডিকো ডায়াগনস্টিক সেন্টার এর মালিক উম্মে মনিরাকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং সানবিম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 


আরোও অন্যান্য খবর
Paris