বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

১৮ ডিসেম্বর থেকে রাজশাহী চিনিকলে আখ ক্রয় শুরু

Paris
Update : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : অবশেষে রাজশাহী চিনিকলে আখ ক্রয়ের বিষয়ে কেন্দ্রের চিঠি পৌঁছেছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে আখ সংগ্রহ শুরু হবে বলে ওই চিঠিতে জানানো হয়েছে। এদিকে গত মৌসুমের চেয়ে ২৮ দিন পর আখ ক্রয় করার খবর পেয়ে চাষিরা কিছুটা স্বস্তি পেলেও চৈত্রের আবাদ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। জানা গেছে, চলতি ২০২০-২১ মৌসুমের আগামী ১৮ ডিসেম্বর থেকে আখ ক্রয় করা শুরু হবে।

এই চিনিকলের আওতায় চাষীরা সার, কীটনাশক, আখের বীজ ঋণ নিয়ে আখ চাষ করেন। চিনি কলের অধীনে ঋণী নিয়ে প্রায় ১০ হাজার আখচাষী আখ চাষ করবেন বলে জানাই বিশ্বস্ত সূত্র। চলতি মৌসুমকে কেন্দ্র করে চাষীদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। ২০১৯-২০ মৌসুমে এক লাখ ২৯ হাজার মেট্রিক টন আখ মাড়াই হয়েছিল। তবে চলতি মৌসুমে রাজশাহী চিনিকলের অধীনে ৫২টি আখ ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন।

আড়ানী চকরপাড়া গ্রামের আখচাষী খেতাব উদ্দিন প্রামাণিক বলেন, প্রতি বছর নির্দিষ্ট সময় আখ ক্রয় শুরু হয়। কিন্তু এ বছর ২৬ দিন পর আখ ক্রয়ের বিষয়ে জানতে পেরেছি। সময় মতো আখ বিক্রি করতে না পারলে চৈত্রের ফসল আবাদ করা সম্ভব হবে না ছাড়াও আখের জমিতে অন্য ফসলও করা সম্ভব হয় না। গোচর গ্রামের আখ চাষী এম আমান বলেন, আমার দুই বিঘা জমি রয়েছে। এই দুই বিঘা জমিতে আখ রয়েছে। চিনিকলে প্রায় ৪ হাজার টাকা ঋণও রয়েছে।

এই আখ বিক্রি করে চৈত্রের ফসল আবাদ করবো। কিন্তু সময় মতো আখ বিক্রি করতে না পেরে চৈত্রের ফসল আবাদ করতে পারছি না। রাজশাহী চিনিকলের আড়ানী আখ ক্রয় কেন্দ্রের সিআইসি বশির উদ্দিন বলেন, আমাদের কাছে ১৮ ডিসেম্বর থেকে আখ ক্রয় করার নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক আখ ক্রয় করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris