সর্বশেষ সংবাদ
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এমপি এনামুল হকের শুভেচ্ছা

Paris
Update : বুধবার, ২৮ জুন, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাগমারাবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা সমাগত। বছর ঘুরে খুশি আর ত্যাগের বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-আযহা। তিনি বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতি ও ত্যাগের মহিমায় আবদ্ধ করে সকলকে। আনন্দের সাথে ঈদ-উল-আযহায় নামাজ আদায় করবে ধর্মপ্রাণ মুসল্লিরা।

নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ স্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি। পাশাপাশি কুরবানীর পশুর বর্জ সময় মতো অপসারণ করার আহ্বান করেন। সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করার অনুরোধ জানিয়েছেন। সেই সাথে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল-আযহার প্রতিফলন হোক এই আহ্বান জানান তিনি। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার বিজয় ঘটানোর আহ্বান জানান তিনি। সকল শ্রেণী পেশার মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করে সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।


আরোও অন্যান্য খবর
Paris