২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বাগমারায় এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার লক্ষ্যে রেজিস্ট্রেশন শুরু

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
বাগমারায় এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার লক্ষ্যে রেজিস্ট্রেশন শুরু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় প্রতি বছরের ন্যায় সালেহা ইমারত ফাউন্ডেশন পক্ষ থেকে ২০২২ সালে এইচএসসি, কারিগরি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মেধাবীদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহ প্রদান করছেন। ২০০৬ সাল থেকে বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছেন। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হবে।
সংবর্ধনা উপলক্ষে সালেহা ইমারত ফাউন্ডেশন প্রদত্ত নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বাগমারার যে সকল শিক্ষার্থী উপজেলার বাইরে লেখাপড়া করে জিপিএ-৫ পেয়েছেন তারাও আবেদন করতে পারবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদী সহ আবেদন করতে পারবেন। আবেদন করতে যে সকল কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিণ ছবি, এইচএসসি, কারিগরি ও আলিম পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এবং জিপিএ-৫ প্রাপ্ত ফলাফলের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। আগামী ২ মার্চ ২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন