সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

৪ বছরে ৩০৫৭৩ মিথ্যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প

Paris
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

এফএনএস : প্রেসিডেন্ট থাকার সময় ৩০ হাজার ৫শ ৭৩টি মিথ্যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্রায় অর্ধেক মিথ্যাই বলেন মেয়াদের শেষ বছরে। স্থানীয় সময় শনিবার মার্কিন গণমাধ্যম দ্যা ওয়াশিংটন পোস্টের ফ্যাক্ট চেকার বিভাগে এ তথ্য উঠে আসে। মেয়াদের ৪ বছরে ট্রাম্পের সব বক্তব্যের সত্যতা যাচাই করে এ তথ্য প্রকাশ করেছে গণমাধ্যমটি। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, তার সমাবেশে সমর্থকদের উপস্থিতির মত ছোট বিষয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব ইস্যুতে মিথ্যা বলেন ট্রাম্প।

২০১৮ সালে মধ্যবর্তী নির্বাচনের আগে অভিবাসীদের নিয়ে মিথ্যা বলেন। ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে চাপ দেয়ার বিষয়টি গণমাধ্যমে ফাঁস হয়। সেসময় ৪ মাসে এক হাজারের বেশি মিথ্যা বলেছিলেন ট্রাম্প। ২০২০ সালে করোনাভাইরাস ইস্যুতে আড়াই হাজারের বেশি মিথ্যা বলেন। গত বছরের অক্টোবরে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর, এক মাসেই প্রায় ৪ হাজার মিথ্যা বলেন ট্রাম্প।


আরোও অন্যান্য খবর
Paris