সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

কাল থেকে ইউক্রেনের খেরসন অঞ্চলে চালু হবে রাশিয়ার মুদ্রা

Paris
Update : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

এফএনএস : ইউক্রেনের খেরসন অঞ্চল দখল করে নেয়ার পর সেখানে নিজ দেশের মুদ্রা রুবল চালু করতে চলেছে রাশিয়া। আগামী ১ মে থেকে খেরসনে চালু হবে রুবল। অঞ্চলটির এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা একথা জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের সহায়তায় রেকর্ড পরিমান ৩ হাজার ৩০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে ২ হাজার কোটি ডলারের বেশি অর্থ সামরিক খাতে। ৮৫০ কোটি ডলার অর্থনৈতিক উন্নয়ন আর ৩০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে মানবিক সহায়তা খাতে।

সহায়তা ঘোষণা করে জো বাইডেন বলেছেন, রাশিয়াকে আক্রমণ নয় বরং ইউক্রেনকে সহায়তা করা হচ্ছে। এছাড়া ইউক্রেন সফরে গিয়ে রাজধানী কিইভের চারপাশে যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলো ঘুরে দেখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ সময় তিনি একবিংশ শতাব্দীতে এসে এমন যুদ্ধ ‘অযৌক্তিক এবং অশুভ’ বলে মন্তব্য করেন। রুশ মুদ্রার পাশাপাশি আপাতত ইউক্রেনীয় মুদ্রাও চলবে। তবে ৪ মাসের মধ্যে খেরসনে পুরোপুরি রুশ মুদ্রার প্রচলন করা হবে বলে জানানো হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এটিই রাশিয়ার রুবল চালুর প্রথম পদক্ষেপ।


আরোও অন্যান্য খবর
Paris