সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

নারী ফুটবলে লালমনিরহাট ও স্বাগতিক রাজশাহী ফাইনালে

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

স্পোটর্স রিপোর্টার : জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর চুড়ান্ত পর্বের দুটি সেমিফাইনাল খেলা গতকাল বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে। প্রথম সেমিতে লিভা আকতারে হ্যাট্রিকের সুবাদে সফররত লালমরিহাট ৩-০ গোলে মাগুরা জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে লিভা আকতার একাই ৩টি গোল করেন। রেফারীর দায়িত্ব পালন করেন তাহমিনা তাকে সহযোগিতা করেন সোহানা,শাহীন ও খালেক। অন্য সেমিতে স্বাগতিক রাজশাহী ও সফররত ব্রাম্মনবাড়িয়া ১-১ গোলে ড্র করে দিনের খেলা শেষ করে ।

খেলার প্রথমার্ধের স্বাগতিক রাজশাহীর স্রীমতি অর্চনা ১৯ মিনিটে ১টি গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় ও প্রথমার্ধের খেলা ১-০ গোলে শেষ হয়। দিত্বীয়ার্ধের খেলা শুরু হলে সফররত ব্রাম্ভনবাড়িয়ার তামান্না আকতার ৬০ মিনিটে ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত উভয় দলই গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইবেকারে রাজশাহী ৪-৩ গোলে ব্রাম্ভনবাড়িয়াকে হারিয়ে ফাইনালে উঠে। রেফারীর দায়িত্ব পালন করেন আলো তাকে সহযোগিতা করেন মরিয়ম,উর্মী বর্মন ও সাবনুর।


আরোও অন্যান্য খবর
Paris